নিয়মিত দৌড় ও শরীরচর্চা
মর্নিং রান, গ্রুপ রান, হাঁটা ও ফিটনেস অনুশীলনের মাধ্যমে সুস্থ থাকার অভ্যাস গড়ে তোলা।
Panchthubi Runners Club (PRC)


২৪ নভেম্বর ২০২৬, ফজরের নামাজ পড়ে আমরা ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ মাঠে শারীরিক ব্যায়াম করতে যাই। দীর্ঘক্ষণ দৌড়ানোর পর হঠাৎ আমাদের ভাবনায় আসে পাঁচথুবী ইউনিয়নের যুবসমাজের কথা—কীভাবে তরুণদের ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে কিছুটা মুক্ত করে মাঠে ফিরিয়ে আনা যায়?
সেই মাঠেই পরের ৩০ মিনিটে আমরা ক্লাবের নাম ঠিক করি, ফেসবুক পেজ খুলি এবং লক্ষ্য নির্ধারণ করি। কমিটি কীভাবে গঠন হবে, খেলাধুলা কীভাবে পরিচালিত হবে এবং তরুণদের কীভাবে সক্রিয় করে গড়ে তোলা যাবে—এসব চিন্তা থেকেই শুরু হয় পাঁচথুবী রানার্স ক্লাবের পথচলা।
PRC একটি প্রস্তাবিত অরাজনৈতিক, অলাভজনক ও ক্রীড়াভিত্তিক সামাজিক সংগঠন।
Panchthubi Runners Club (PRC) একটি স্পোর্টস কমিউনিটি। ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার ও আসক্তি থেকে যুবসমাজকে বের করে দৌড়, খেলাধুলা, শারীরিক অনুশীলন ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে শারীরিকভাবে সুস্থ, ফিট, সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখাই আমাদের লক্ষ্য।
আমাদের প্রস্তাবিত পরিকল্পনার মূল বিষয়গুলো।
মর্নিং রান, গ্রুপ রান, হাঁটা ও ফিটনেস অনুশীলনের মাধ্যমে সুস্থ থাকার অভ্যাস গড়ে তোলা।
ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও ভলিবল আয়োজন; সবাইকে মাঠে সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।
মাসে ৩ ও ৫ কিলোমিটার গ্রুপ রান, শীতকালীন ক্রীড়া উৎসব এবং বছরে ৫ ও ১০ কিলোমিটারের রান আয়োজনের পরিকল্পনা।
মাদক ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি থেকে দূরে থাকতে উৎসাহ, স্বাস্থ্য সচেতনতা, বৃক্ষরোপণ ও সামাজিক সেবায় অংশগ্রহণ।
পারস্পরিক সম্মান ও ক্রীড়াসুলভ আচরণ বজায় রাখা; নিরাপদ অনুশীলন, প্রাথমিক চিকিৎসা এবং আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা।
১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও পৃথক উপদেষ্টা পরিষদের প্রস্তাব; সদস্য, ইভেন্ট, দল ও ফলাফলের ডিজিটাল ব্যবস্থাপনা।
উদ্যোক্তাদের সমন্বয়, কমিটি গঠন, গঠনতন্ত্র অনুমোদন ও যোগাযোগ গ্রুপ চালু।
সদস্য আবেদন, তহবিল সংগ্রহ ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম কেনার প্রস্তুতি।
প্রথম গ্রুপ রান ও সাপ্তাহিক ক্রীড়া কার্যক্রম শুরু করার প্রস্তুতি।
উদ্বোধন, মাসিক প্রতিবেদন এবং পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা।
এগুলো প্রস্তাবিত কর্মপরিকল্পনা। সদস্যদের আলোচনা, সক্ষমতা ও পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত করা হবে।
আমাদের এই পথচলায় আপনিও যোগ দিন।